নিজস্ব প্রতিবেদক | ০৫:০৭ পিএম, ২০২৪-১০-২৪
রাঙামাটির রাজস্থলী উপজেলায় আঞ্চলিক স্বশস্ত্র সংগঠন মারমা ন্যাশনাল পার্টি ( মগ পার্টি) কর্তৃক দুই চালককে মারধরের ঘটনায় উপজেলার বাঙ্গালহালিয়া- রাজস্থলী সড়ক অবোরোধ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কয়েকঘন্টা সড়ক অবরোধ রাখে স্থানীয়রা।
সড়কে যান চলাচল ব্যহত হলে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী স্থানীয়দের সাথে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
জানা গেছে, বুধবার দুপুরে রাজস্থলী বাজারে মগ পার্টির সদস্যরা অটোরিকশা চালক কালাম হোসেন (২৮) এবং মাহিন্দ্র চালক মো. মইনুলকে (২৫) বেধড়ক মারধর করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে অটোরিকশা চালক কালামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎড্সা দিতে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আহত চালক কালামের মা ফাতেমা বেগম বলেন, আমার ছেলেকে পাহাড়ি সন্ত্রাসীরা মেরেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
আহত আরেক চালক মইনুলের মা মোমেনা বেগম বলেন, কি কারণে সন্ত্রাসীরা আমার ছেলেকে মেরেছে আমরা জানি না। তিনি অপরাধীধের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জোর দাবি জানান।
বাঙালহালিয়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য জানান, সন্ত্রাসীরা স্থানীয় দুই চালককে মারধর করেছে। এ ব্যাপারে প্রশাসনের সাথে কথা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয় সুফিয়া বেগম জানায় গত একমাস ধরে মগ পার্টির সদস্যরা ২ নং ওয়ার্ডের যাকে পাচ্ছেন তাকে পিটাচ্ছে। এই ভাবে চলতে পারে না। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
রাজস্থলী উপজেলার নির্বাহ কর্মকর্তা ( ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, আহত চালককে চিকিৎসা খরচ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যারা ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited